ঢাকা | জুন ২১, ২০২৬ - ৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

পাবনায় র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক

  • আপডেট: Saturday, June 20, 2026 - 11:03 pm

পাবনা প্রতিনিধি: র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল পাবনার আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র,গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে। আটককৃত রাসেল আহম্মেদ (৩২) আতাইকুলার ধর্মগ্রাম ভিটি পাড়ার মৃত হোসেন আলীর ছেলে।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ওয়াহিদুজ্জামান, (এস) বিএন এর নেতৃত্বে র‌্যাবের একটি দল শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে আতাইকুলার ধর্মগ্রাম ভিটি পাড়ায় অভিযান চালায়। অভিযানে রাসেল আহম্মেদকে একটি দেশী তৈরী একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ ঘটনায় পাবনার আতাইকুলা থানায় মামলা হয়েছে।