ঢাকা | জুন ২১, ২০২৬ - ৪:০১ অপরাহ্ন

শিরোনাম

বাঘায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

  • আপডেট: Friday, June 19, 2026 - 10:25 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মামুন (৪০) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া বিলে এই ঘটনা ঘটে। নিহত মামুন আলী আড়ানী পৌর এলাকার গোচর গ্রামের আব্দুল ভাদুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হামিদকুড়া বিলে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সমিটার চুরি করার চেষ্টা করছিলেন মামুন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে পল্লী বিদ্যুতের খুঁটির পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।