রাবির সাথে পাকিস্তানের দুটো বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: উচ্চশিক্ষা ও গবেষণাসহ প্রাসঙ্গিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার এন্ড ইমারজিং সায়েন্সেস এর লেটার অব ইন্টারেস্ট ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
লেটার অব ইন্টারেস্ট ও সমঝোতা স্মারকে রাবির পক্ষে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং পাকিস্তানের পক্ষে রেক্টর মেজর জেনারেল (অব.) শহীদ মোহাম্মদ কায়ানি ও রেক্টর ড. আফতাব আহমেদ স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের ফলে স্বাক্ষরকারী বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বৃত্তি প্রদান, প্রশাসনিক বিনিময়, ভাষা ও সাংস্কৃতিক সহযোগিতা, সহযোগী বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে। প্রসঙ্গত, রাবি উপাচার্য বর্তমানে ৮ দিনব্যাপী পাকিস্তানে সরকারি সফর করছেন।
‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর আওতায় পাকিস্তান উচ্চশিক্ষা কমিশন সম্পূর্ণ ব্যয় নির্বাহের সুবিধা সম্বলিত এই বৃত্তি প্রদান করছে। এই বৃত্তির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষকরা পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক ও স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে লেখাপড়া ও গবেষণার সুযোগ পাবেন। এই বৃত্তির মাধ্যমে সম্পূর্ণ টিউশন ফি, মাসিক ভাতা, আবাসন সুবিধা, বিমান ভাড়া, বই ও অন্যান্য একাডেমিক ব্যয় নির্বাহ করা যাবে।











