ঢাকা | মে ২৩, ২০২৬ - ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট: Saturday, May 23, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পদ্মা নদী থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় নগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বিকেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ ও বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তির গলায় একটি গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ফুলে যাওয়ায় বয়সও নির্ধারণ করা যাচ্ছে না। বয়স নির্ধারণ ও মৃত্যুর সঠিক কারণ জানতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। এ কারণে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এই এলাকায় ঘটেছে নাকি মরদেহটি অন্য কোথাও থেকে নদীর স্রোতে ভেসে এসেছে, সে বিষয়েও তদন্ত চলছে।