ঢাকা | মে ১৮, ২০২৬ - ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম

চেম্বার নেতৃবৃন্দের সাথে ইটভাটা মালিক সমিতির মতবিনিময়

  • আপডেট: Monday, May 18, 2026 - 11:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত পরিচালনা পর্ষদকে শুভেচ্ছা জানান এবং পরবর্তীতে ইটভাটা পরিচালনায় তারা যে সকল প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তা থেকে উত্তরণের বিষয়ে চেম্বার পরিচালনা পর্ষদের সাথে মতবিনিময় সভা করেন।

সভায় রাজশাহী জেলা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরা হয়। এগুলো হচ্ছে, ইটভাটা পরিচালনার আইন সংশোধন করতে হবে। লাইসেন্স প্রাপ্তি ও পরিবেশ ছাড়পত্র প্রাপ্তি সহজীকরণ করতে হবে। মাটি সংগ্রহের সুষ্ঠু নীতিমালা প্রয়োজন। সবগুলি লাইসেন্স এক জায়গা হতে প্রাপ্তির ব্যবস্থা করা। ইটভাটা পরিচালনায় পূর্নাঙ্গ নীতিমালা প্রয়োজন। বক্তরা বলেন, উল্লেখিত দাবিসমূহ মানা না হলে ইটভাটা বন্ধ ঘোষণা করা হবে। তারা আরও বলেন, ইটভাটা বন্ধ হয়ে গেলে কর্মসংস্থান ঝুকির মুখে পড়বে। অবকাঠামো উন্নয়ন ব্যাহত হবে। রাজস্ব কমে আসবে।

আলোচনা শেষে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী বলেন, ঈদ উল আযহার পরে সংশ্লিষ্ট সকল পক্ষকে সাথে নিয়ে চেম্বারে সেমিনারের আয়োজন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বারের সহ-সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ তৌহিদ হাসান, সাকলাইন, আহসান হাবীব, শাকিলুর রহমান, রুহুল আমীন, হাসিবুল আলম, রেজাউল করিম, মাইনুল হক, কামরুজ্জামান। এছাড়া আরোও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বারের সদ্যবিদায়ী পরিচালক ও রাজশাহী জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি সাদরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ ব্যক্তিবর্গ।