ঢাকা | মে ১৭, ২০২৬ - ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি

  • আপডেট: Sunday, May 17, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আবারো শুরু হয়েছে ভ্যাপসা গরম। গত ২দিন যাবত ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রোববার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৭০ পার্সেন্ট এর উপরে। আবহাওয়াবীদরা জানান, তাপমাত্রা কম থাকলেও আদ্রতার কারনে শরীরে ঘাম হচ্ছে বেশি। যারফলে মানুষ অস্বস্তি অনুভব করছে।

এদিকে গরমের কারনে দুপুরে রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। একান্ত প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেননা। রাজশাহীর হাসপাতাল গুলোতে বেড়েছে গরম জনিত রোগীর সংখ্যা। এসময় শিশু ও বয়স্করা অসুখে আক্রান্ত হচ্ছেন বেশি। ডাক্তাররা গরম থেকে রক্ষা পেতে সকলকে একটু সাবধানে চলাচল করতে পরামর্শ দিচ্ছেন।

এছাড়া কৃষিবিদরা প্রতিকুল আবহাওয়ায় বৃষ্টি নাহলে মাঠের সবজিসহ অন্যান্য ফসল রক্ষায় প্রয়োজনে সেচ দেবার পরামর্শ দিয়েছেন।