ঢাকা | মে ১৫, ২০২৬ - ১২:৪৯ পূর্বাহ্ন

রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসক মতবিনিময়

  • আপডেট: Thursday, May 14, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর সাথে রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সভায় রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, যানজট ও অটোরিকশা নিয়ন্ত্রণ, সিসি ক্যামেরা সংযোজন, শিল্পায়ন-কর্মসংস্থান, আধুনিক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, ফুটপাত দখলমুক্তকরণ, জলাশয় সংরক্ষণ, খেলার মাঠ স্থাপন, নাগরিক সেবা সুনিশ্চিত করণে ওয়ার্ড কার্যালয় কাম কমিউনিটি সেন্টার স্থাপন ইত্যাদি বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন।

এ সময় রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে সহযোগিতা চাইলে রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সহ-সভাপতি আব্দুস সবুর ও শাহরিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক আবু কাউসার মাখন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, অর্থ সম্পাদক আল আমিন, কার্যনির্বাহী সদস্য মঞ্জুয়ারা খাতুন, সুজাউদ্দিন ছোটন, আজিবর রহমান, রাজিব আলী রাতুল, রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকার, সদস্য লিয়াকত আলী, শাহিনুর রহমান সোনাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি (সিডিসি) এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগর ভবনে সিডিসি‘র কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সভায় চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শিহাব উদ্দিন চৌধুরী ও সিডিসি‘র নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।