ঢাকা | মে ১৪, ২০২৬ - ১:০০ পূর্বাহ্ন

রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • আপডেট: Wednesday, May 13, 2026 - 11:22 pm

স্টাফ রিপোর্টার: বিএসটিআই এর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মহানগরীতে অনুমোদনহীন কসমেটিক্স পণ্যের ওপর ভ্রাম্যমাণ আদালত আজ বুধবার পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র ছাড়পত্রবিহীন ‘শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইল পালিশ, স্কিন পাউডার প্রভৃতি’ পণ্য বিক্রয়-বিতরণ করায় নিউমার্কেট এলাকায় অবস্থিত সুমন এন্ড ব্রাদার্স প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস পণ্য রাখায় থিম ওমর প্লাজায় অবস্থিত লিরা ইমপোর্ট প্রতিষ্ঠানটিকে ৫ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে রাজশাহী বিএসটিআই কর্তৃক এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে বিএসটিআই সূত্রে জানা যায়।