ঢাকা | মে ১৩, ২০২৬ - ৩:০৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক কোরআন দিবস পালিত

  • আপডেট: Monday, May 11, 2026 - 10:09 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ১১ মে ঐতিহাসিক  কোরআন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ  জেলা শহরের স্কাইভিউ হোটেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনাসভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

পরে ১৯৮৫ সালে ১১ই মে কোরআন অবমানানোর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ শহরের ঈদগাহে এক প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল বের করলে তৎকালীন সরকারের পুলিশ গুলি চালালে ৮ জন শহিদ হন। সেসব শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দরা শেষে ঐতিহাসিক কোরআন দিবসের ওপর কুইজ, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।