ঢাকা | এপ্রিল ১৮, ২০২৬ - ১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

সোনালী সংবাদ কার্যালয় পরিদর্শন করলেন তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা

  • আপডেট: Friday, April 17, 2026 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তারা রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক সোনালী সংবাদসহ অন্যান্য পত্রিকাগুলো পরিদর্শন করেছেন।

শুক্রবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন পত্রিকা অফিসে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) সুফি আব্দুল্লাহিল মারুফ, উপপরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ রাশেদুজ্জামান ও অডিটর আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথমেই রাজশাহী থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক সোনালী সংবাদ পত্রিকা পরিদর্শন করেন।

এসময় তারা দৈনিক সোনালী সংবাদ পত্রিকার নথিপত্র নিরীক্ষা করেন। নিরীক্ষা শেষে তারা সন্তোষ প্রকাশ করেন এবং পত্রিকার কার্যক্রমের স্বচ্ছতা ও নিয়মনীতি মেনে চলার বিষয়টি ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।

দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো: লিয়াকত আলী পরিদর্শনকারী দলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করেন।

তিনি বলেন, পত্রিকার সকল কার্যক্রম নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখা হবে।

এসময় দৈনিক সোনালী সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক মমিনুল ইসলাম বাবু, যুগ্ম বার্তা সম্পাদক মাইনুল হাসান জনি, চীফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, মফস্বল সম্পাদক ও অনলাইন ইনচার্জ জগদীশ রবিদাশ, চীফ ফটো সাংবাদিক জাবীদ অপু, ফটো সাংবাদিক শাহরিয়ার শেখ সুমন, পত্রিকার প্রধান নির্বাহী একরামুল হক মাসুদ, বিজ্ঞাপন ম্যানেজার রেজাউল করিম রেজা, হিসাব রক্ষক ইকবাল হোসেন, কম্পিউটার ইনচার্জ জাহেদুল ইসলাম রুশেল, কম্পিউটার অপারেটর ইসমাঈল হোসেন রঞ্জন ও সম্পাদনা সহকারি জহিরুল ইসলামসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে রাজশাহী নগরী থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকা অফিস পরিদর্শন করেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, দেশের গণমাধ্যমের জবাবদিহিতা ও মানোন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।