ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ২:০১ পূর্বাহ্ন

রাজশাহীতে শাপলার উদ্যোগে বর্ষবরণ-১৪৩৩ উদযাপন

  • আপডেট: Thursday, April 16, 2026 - 10:18 pm

প্রেস বিজ্ঞপ্তি: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় শাপলা কালচারাল স্কুল ও আয়েশা হাজেরা মডেল স্কুল এর যৌথ উদ্যোগে গত মঙ্গলবার সকালে শাপলার রাজশাহীস্ত বনলতা আবাসিকে অবস্থিত শাপলা কালচারাল স্কুল কনফারেন্স হলে বর্ষবরণ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুঠানের আয়োজন করা হয়।

এই কর্মসূচির অংশ হিসেবে দিনের শুরুতে সকাল ৯টা ১৫ মিনিটে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং আয়েশা হাজেরা মডেল স্কুল এর অধ্যক্ষ-এর নেতৃত্বে শাপলা কালচারাল স্কুল ও আয়েশা হাজেরা মডেল স্কুল এর শিক্ষার্থী, অভিভাবক, স্টাফ, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বিভিন্ন পর্যায়ের স্টাফদের সমন্বয়ে পরিচালিত বৈশাখী শোভাযাত্রাটি কালচারাল স্কুল/ আয়েশা হাজেরা মডেল স্কুল থেকে শুরু করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় হয়ে পুনরায় আয়েশা হাজেরা মডেল স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।

এরপর শাপলা কালচারাল স্কুল কনফারেন্স হলে বর্ষবরণ উপলক্ষে আলোচনা পর্বের শুরুতে কোরআন তেলওয়াত, গীতা পাঠ শেষে আলোচনায় শিক্ষার্থী, অভিভাবক, স্টাফ ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফান্ড রেইজিং, এসেট ও কমিউনিকেশন এর সহকারী পরিচালক মাহবুব হোসেন, এমএফপি এর সহকারী পরিচালক হাসিবুর রহমান এবং এমএফপি এর উপসহকারী পরিচালক আলীনুর হোসেন।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আয়েশা হাজেরা মডেল স্কুলের অধ্যক্ষ সানজিদা রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানব সম্পদ ও প্রশাসন বিভাগ এর সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শাপলা কালচারাল স্কুল ও আয়েশা হাজেরা মডেল স্কুল এর শিক্ষার্থী, অভিভাবকসহ সংস্থার বিভিন্ন বিভাগ, প্রকল্প ও কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সবশেষে শাপলা কালচারাল স্কুল, আয়েশা হাজেরা মডেল স্কুল-এর শিক্ষার্থী ও স্টাফদের সমন্বয়ে বাংলা নববর্ষ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।