ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ১:৪৩ পূর্বাহ্ন

বাগমারায় ফিলিং স্টেশনে তেল নিতে আসা ৭ বাইকার আটক

  • আপডেট: Wednesday, April 1, 2026 - 9:22 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় ফিলিং স্টেশনে তেল (পেট্রোল) নিতে আসা ৭ বাইকারকে পুলিশ আটক করেছে।

বুধবার বিকেলে শিকদারি ফিলিং স্টেশন, ভবানীগঞ্জ ফিলিং স্টেশন এবং মচমইল বাজারের সোহেল ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেলের বৈধ লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় তাদের আটক করা হয়।

পরে ওই তিনটি ফিলিং স্টেশনে তেল বিক্রি মনিটরিং করার নির্মিত্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা মোবাইল কোট পরিচালনা করে আটক হওয়া ওই ৭ বাইকারের মালিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের মামলা দেন। সেই সাথে তাদের সাত হাজার  টাকা জরিমানা করা হয়।