জেলা পরিষদ প্রশাসককে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের শুভেচ্ছা
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ইশা)-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল, সাধারণ সম্পাদক ডা. তাহাসিনা শামীম তাসু, সহ-সভাপতি আবু হাসান মোঃ তোজাম্মেল হক (চপল), যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক মাইনুল বারি, যুগ্ম প্রচার সম্পাদক খালিদ বিন ওয়ালিদ আবির এবং সদস্য কামারুল বাহার আরিফ ও আনিসুজ্জামান বিপ্লব।











