ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট: Saturday, March 14, 2026 - 11:49 pm

প্রেস বিজ্ঞপ্তি: গতকাল শনিবার নগরীর গণকপাড়া মোড়ে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি আলী আশরাফ খোকন।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, এবারের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি আমাদের ২১তম ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান, এই বছর আমরা ৬৫০টি প্রতিবন্ধী, এতিম ও দুস্থ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করছি। আগামীতে আপনাদের দোয়া এবং সহযোগিতায় আরও বেশি সংখ্যক পরিবারকে সহযোগিতা করব ইনশাল্লাহ।

ঈদ সামগ্রীর প্রতিটি পেকেটে আছে লাচ্ছা ৫০০ গ্রাম, খিল সেমাই ৫০০ গ্রাম, চিনি ১ কেজি, চাল ১ কেজি ও আটা ১ কেজি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো: লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক ও ব্যবসায়ী সমন্বয় পরিষদের উপদেষ্টা আকবারুল হাসান মিল্লাত এবং স্যাভ’দ্যা ন্যাচার এর চেয়ারম্যান মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন আর.ডি.এ কর্তৃক পুনর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবুল, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির নির্বাহী সভাপতি মাহাবুব আলম, রাজশাহী পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুকু, রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আবু বাক্কার আলী, মুদ্রণ শিল্প মালিক সমিতির সহ-সভাপতি মাহাবুব রাজ্জাক নয়ন, স্বনির্ভর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মমিনুল ইসলাম প্রমুখ।