ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ২:০৮ পূর্বাহ্ন

ব্যাংকার্স ক্লাব রাজশাহীর নিজস্ব ভবন উদ্বোধন ও ইফতার মাহফিল

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: ব্যাংকার্স ক্লাব রাজশাহীর নিজস্ব ভবনের উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরীর ফায়ার সার্ভিস মোড়ে এইচ এস টাওয়ারে এ ভবনের উদ্বোধন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ব্যাংকার্স ক্লাব রাজশাহীর সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক রথীন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক (গ্রেড-১) আমজাদ হোসেন খাঁন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম মরতুজা।

বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক কানিজ ফাতেমা ও নাজিম উদ্দিন, সোনালী ব্যাংকের মহা-ব্যবস্থাপক শওকত জামান, রূপালী ব্যাংকের মহা-ব্যবস্থাপক নিজাম উদ্দিন, ইসলামী ব্যাংকের ইভিপি মানিরুল ইসলাম, ট্রাস্ট ব্যাংকের এসভিপি ও ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হাবিব, ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক সেলিম রেজা খান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকবৃন্দ, বিভিন্ন ব্যাংকের জোনাল হেড, শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং ক্লাবের আজীবন সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকার্স ক্লাব রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইবুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।