ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১২:৫৭ পূর্বাহ্ন

পুঠিয়ায় বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ১

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সেনা সদস্য (ড্রাইভার) গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তারাপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে একটি বাস সেনাবাহিনীর গাড়িকে সজরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে একজন সেনা সদস্য গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া সেনাবাহিনীর সদস্যদের বহনকৃত গাড়িটি সামনের দিকে দুমড়েমুচড়ে যায় এবং নাটোর-রাজশাহী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস ও পবা হাইওয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসেন বলেন, বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত এক সেনা সদস্যকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।