গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ অনুষ্ঠান
গোমস্তাপুর (চাঁপাই) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বুধবার সকাল দশটায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত আব্দুল মতিন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।
বক্তব্য রাখেন রহনপুর রাবেয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী, চৌডালা দাখিল মাদ্রাসা সুপার একরামুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, জেলা সহকারী পরিদর্শক মোস্তাফিজুর রহমান, পিএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।











