ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১২:৫৭ পূর্বাহ্ন

তানোরে কৃষকদের সম্মানে জামায়াতের ইফতার

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 10:16 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে কৃষক শ্রমিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার অমৃতপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ১ নম্বর কলমা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

সভাপতিত্ব করেন উপজেলার কলমা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম। পরিচালনা করেন কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. সেকেন্দার আলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, আদর্শ শিক্ষক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, সহসভাপতি আনিসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুর রহিম। এসময় ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও বিপুল সংখ্যক কৃষক ও শ্রমিক মানুষ অংশ নেন।