ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১২:৪৫ পূর্বাহ্ন

পোরশায় গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 10:15 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় গণহত্যা দিবস ও স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসগুলিতে স্থানীয় কর্মসূচি পালনের লক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম।

সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।