ঢাকা | ফেব্রুয়ারী ২৬, ২০২৬ - ১:৩৫ পূর্বাহ্ন

শিরোইল কাঁচাবাজারের ব্যবসায়ী ও প্রতিবেশীদের নিয়ে জামায়াতের ইফতার

  • আপডেট: Wednesday, February 25, 2026 - 10:05 pm

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে নগরীর শিরোইল কাঁচাবাজারের ব্যবসায়ী ও প্রতিবেশীদের নিয়ে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজশাহী মহানগরী জামায়াতের শিরোইলের কার্যালয় প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনাসভা ও  দোয়া মাহফিলে বক্তারা বলেন, রমজান আমাদের জন্য আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের জন্য নেয়ামত স্বরূপ, প্রত্যেকটি রোজা পালনের মধ্যদিয়ে আমরা যেমন নিজেদের আত্মশুদ্ধি লাভ করি তেমনি রোজার শিক্ষা থেকে আমাদের ইহজীবন পরিচালনার শিক্ষা অর্জন করি।

ইফতার মাহফিলে কোরাআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ওয়াহিদুজ্জামান।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাড. আবু মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বতে ও মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগরী জামায়াতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তুজা, মহানগরী জামায়াতের ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ।