ঢাকা | ফেব্রুয়ারী ২৬, ২০২৬ - ১২:৪৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ বার সমিতির সভাপতি ওদুদ সম্পাদক হাসিব

  • আপডেট: Wednesday, February 25, 2026 - 10:09 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত আবদুল ওদুদ-মাহমুদুল ইসলাম কনক প্যানেল থেকে ১৩ জন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত নজরুল-হাসিব প্যানেল থেকে ১২ জন ও সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত মতিউর-তসিবুর পরিষদ থেকে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তাদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে মো. আবদুল ওদুদ, সহসভাপতি পদে মোহা. মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে আসমাউল হুসনা তমা, কার্যনির্বাহী সদস্য পদে তানভীর আহমেদ সিদ্দিকী (২য়), মো. মাইনুল ইসলাম অন্তর (৪র্থ) নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে আবু হাসিব, সিনিয়র সহসভাপতি পদে তরিকুল ইসলাম আজিজি, সহসাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন (২য়), অর্থ সম্পাদক পদে গোলাম মোরশেদ, কার্যনির্বাহী সম্পাদক পদে নিলুফার রহমান নীলু(১ম), জাহাঙ্গীর আলম (৩য়) নির্বাচিত হয়েছেন।

এদিকে সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত মতিউর-তসিবুর পরিষদ থেকে সহসাধারণ সম্পাদক পদে শফিক এনায়েতুল্লাহ (১ম), গ্রন্থাগার সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শামসুদ্দীন। তিনি জানান, নির্বাচনে এবার তিনটি প্যানেলে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর মোট ভোটার ছিলেন ২২৭ জন তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২০৯ জন।