ঢাকা | ফেব্রুয়ারী ২১, ২০২৬ - ২:১০ পূর্বাহ্ন

দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান

  • আপডেট: Friday, February 20, 2026 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কৃষিজমির উর্বর টপসয়েল কেটে বিক্রি ও অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।

গত দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু।

এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ঘটনাস্থলে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত মোট ৭টি ভেকু বা এক্সেকাভেটর মেশিন নিষ্ক্রিয় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

পাশাপাশি ভূমি মালিকদের অবৈধ পুকুর খনন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো চক্র জোরপূর্বক পুকুর খননের চেষ্টা করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।