ঢাকা | মে ১৫, ২০২৬ - ৪:২৭ পূর্বাহ্ন

বিচারপতি খায়রুল হকের বিচারের দাবিতে কোর্ট চত্বরে মানববন্ধন

  • আপডেট: Monday, May 5, 2025 - 11:29 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হক এর গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী ইউনিট।

সোমবার সকালে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী মাইনুল আহসান পান্না, পারভেজ তৌফিক জাহেদী।

এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাড. রইসুল ইসলাম, আলী আশরাফ মাসুম, মাসরুর আলমিন, নুর-এ কামরুজ্জামান ইরান, এম এনামুল হক প্রমুখ আইনজীবী।