ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:৪১ অপরাহ্ন

পোরশায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

  • আপডেট: Monday, May 5, 2025 - 10:55 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে  জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

রোববার অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আসামিরা হলেন গুন্দইল গ্রামের নফের আলীর ছেলে বেলাল হোসেন (৩৮) ও ওপর শিশা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মিজানুর রহমান (৩৫)। দুই জনই সিআর মামলার আসামি।

সোমবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।