ঢাকা | নভেম্বর ২৯, ২০২৬ - ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে গবাদিপশুকে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইন

  • আপডেট: Sunday, November 29, 2026 - 10:01 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ঘাসফুল এর উদ্যোগে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বিনামূল্যে গৃহপালিত পশুপাখিকে টিকাদান ও কৃমিমুক্তকরণ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

রোববার  উপজেলার  কামদেবপুর গ্রামে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছ। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ঘাসফুলের নওগাঁ জোনের জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন, টেকনিক্যাল ম্যানেজার আমির হামজা, নিয়ামতপুর শাখার শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম, ভেক্সিনেটর হৃদয় দাস ও তাজুল ইসলাম  এবং এএমডি ইউনিটের কর্মকর্তাবৃন্দ।

আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পের মাধ্যমে  ১২০ টি গরু, ১৪০ টি ছাগল , ১৫৫ টি মুরগি এবং  ৮৭ টি হাঁসকে টিকা প্রদান করা হয় এবং খামারিদের গবাদিপশুর জন্য  কৃমিনাশক ওষুধ বিতরণ হয়। জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতে বিনিয়োগে আগ্রহ সৃষ্টি করা এ ধরনের কর্মকাণ্ডের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।