ঢাকা | নভেম্বর ২৮, ২০২৬ - ১১:০৬ অপরাহ্ন

রাণীনগরে ১০টি ককটেল উদ্ধার

  • আপডেট: Saturday, November 28, 2026 - 10:11 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে রাজশাহীর এসআরবি-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা।

শনিবার সকাল ১০টায় হাতিরপুল এলাকা থেকে এই ককটেলগুলো উদ্ধার করা হয়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের হাতিরপুল এলাকায় ককটেল রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, নাটোর ক্যাম্পের এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় জঙ্গল থেকে পরিত্যাক্ত অব¯’ায় ১০টি ককটেল উদ্ধার করে।

এরপর সেগুলোর জব্দ তালিকা করে থানায় জমা দেন তারা। এঘটনায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। উদ্ধার ককটেলগুলো তাজা কি না তা পরীক্ষা করতে একটি বিশেষজ্ঞ দল আসবেন। এরপর পরীক্ষা অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।