রাজশাহীতে মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমাতে রাজশাহীতে জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সম্মেলন হয়।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
তিনি বলেন, ভূমি অফিসে সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন অযথা হয়রানি, দীর্ঘসূত্রতা বা অনিয়মের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি রাজস্ব আদায়ে আরও আন্তরিক হওয়ার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।











