ঢাকা | নভেম্বর ২২, ২০২৬ - ১১:১৫ অপরাহ্ন

রাজশাহীতে ‘আজকের দর্পণ’র একযুগ পূর্তি উদযাপিত

  • আপডেট: Sunday, November 22, 2026 - 10:50 pm

স্টাফ রিপোর্টার: সাংবাদিক, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে রাজশাহীতে জাতীয় দৈনিক ‘আজকের দর্পণ’-এর একযুগ পূর্তি উদযাপিত হয়েছে।

রোববার বেলা ১১টায় নগরীর অলকার মোড় এলাকার মাস্টারসেফ রেস্টুরেন্টে আজকের দর্পণ রাজশাহী ব্যুরো এ অনুষ্ঠানের আয়োজন করে। ব্যুরো প্রধান শফিকুল আলম ইমনের সভাপতিত্বে এবং সাংবাদিক শাহিনুর রহমান সোনার সঞ্চালনায় অনুষ্ঠানে সহযোগিতা করে চেম্বার অব জার্নালিস্ট রাজশাহী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ। সম্মানিত অতিথি ছিলেন আরএমপির উপপুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান পিপিএম এবং জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবির অপু, রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, রাজশাহীর আলো সম্পাদক আজিবার রহমান, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি তোফায়েল আহমেদ, শিক্ষাবোর্ডের জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা নাইস, মোস্তাফিজুর রহমান রুবেল, কাওসার আলী ইতি ও এমএম অনলাইনের স্বত্বাধিকারী ফারহানা লুবনা।