রাজশাহীতে স্মরণসভা: ‘মানুষের কল্যাণে দেবু’র অবদান চিরস্মরণীয়’
স্টাফ রিপোর্টার: প্রয়াত নেতা ও জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবাশীষ প্রামাণিক দেবুর স্মরণে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নগরীর গণকপাড়ায় অনিল মারান্ডী হলরুমে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, কেন্দ্রীয় সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস (আনু), সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাবুল রবিদাস, প্রেসিডিয়াম সদস্য খ্রীষ্টিনা বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক রূপচান লাকড়া।
আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সমাজকর্মী আফজাল হোসেন, ফয়জুল্লাহ চৌধুরী, বাবুল খান, মুকুল বিশ্বাস, ছোটন সরদার, লালমোহন মিঞ্জ ও কাজল মার্ডি প্রমুখ।
বক্তারা প্রয়াত দেবাশীষ প্রামাণিক দেবুর রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আদিবাসী অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে শক্তিশালী করা এবং মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
সভা শেষে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
সোনালী/জগদীশ রবিদাস











