ঢাকা | নভেম্বর ১৩, ২০২৬ - ১০:৪০ অপরাহ্ন

রাজশাহীর বাজারে আগাম শীতকালীন সবজি, দামে স্বস্তি

  • আপডেট: Friday, November 13, 2026 - 10:06 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর কাঁচাবাজারগুলোতে আগাম শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির দাম কমে ক্রেতাদের নাগালে আসতে শুরু করেছে।

শুক্রবার সকালে নগরীর সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি আলু ২০ টাকা, পটল ২০, পেঁপে ২০, মুলা ১৫ থেকে ২০, ফুলকপি ৩০, বেগুন ৪০, ঢেঁড়স ৪০, বরবটি ৪০, শিম ৬০, শসা ৬০, করলা ৭০ এবং কাঁচা মরিচ ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, বাজারে শীতকালীন সবজির উৎপাদন ও সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সরবরাহ আরও বাড়লে দাম আরও কমে আসবে। বাজার করতে আসা ক্রেতারা জানান, শীতকালীন সবজির বৈচিত্র্য বাড়ায় এবং দাম কমে আসায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।