ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম

চারঘাট, গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, October 7, 2026 - 10:37 pm

সোনালী ডেস্ক: রাজশাহীর চারঘাট ও গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

চারঘাট প্রতিনিধি জানান, বুধবার চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ বছর উপজেলায় ৪৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান। এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুন নূর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অভিলাষ সাহা, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যের সভাপতি ব্রজহরি দাস।

গোদাগাড়ী প্রতিনিধি জানান, গোদাগাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। আসন্ন উৎসবটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সাইদুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, উপজেলা এলজিইডি প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেস্তি, উপজেলা জামায়াত আমির নুমায়ন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, গোদাগাড়ী নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার এবং আদিবাসী নেতা রাজ কুমার শাও প্রমুখ। এবার গোদাগাড়ী উপজেলার মোট ৪২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, দূর্গাপুজা উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.  মিজানুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধেন বর্মণ, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক স্বপন ঘোষ। জেলায় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার জেলার ৫টি উপজেলার ১’শ ৬৪ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রতিমা শোভা পাবে।

সোনালী/জগদীশ রবিদাস