ঢাকা | অক্টোবর ৮, ২০২৬ - ১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

ইউসেপ স্কুলে বিশ্ব শোভন কর্ম দিবস পালিত

  • আপডেট: Wednesday, October 7, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: বুধবার ‘তরুণ কর্মীরা ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সচেতনতা সৃষ্টির লক্ষে ইউসেপ রাজশাহী অঞ্চলের উদ্যোগে ‘বিশ্ব শোভন কর্ম দিবস-২০২৬’ উপলক্ষে প্রতিষ্ঠনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ রাজশাহী অঞ্চলের নিয়োগকর্তা কমিটির চেয়ারম্যান আঞ্জুমান আরা পারভীন লিপি। উপস্থিত ছিলেন ইনক্লুশিভ অ্যান্ড এম্পøয়মেন্ট এর টীম লিডার এবাদুর রহমান, খানুজ্জামান, হেড অব টিভিইটি ইনস্টিটিউট, ইউসেপ রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীবৃন্দ উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

উপস্থিত সকলে এ দিবসটির প্রতিপাদ্য বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং শ্রমিকদের জন্য কল্যাণকর এমন অনেক বিষয়ে তাঁদের নিজস্ব মতামত ব্যক্ত করেন। সবশেষে ”বিশ্ব শোভন কর্ম দিবস” সম্পর্কিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।