ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ১:১১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির সভাপতি শাকিল, সম্পাদক মাজহারুল

  • আপডেট: Tuesday, October 6, 2026 - 11:08 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাজশাহী মহানগরীর টি-বাঁধ সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের বিগত দিনের নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি ভেঙে দিয়ে আগামী ৩ বছর মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি পদে প্রকৌশলী শাকিলুর রহমান শাকিল এবং সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির প্রধান উপদেষ্টা পদে গোলাম সারওয়ার স্বপন, সহ-সভাপতি পদে হাফিজুর ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক পদে আদনান হোসেন এবং অর্থ সম্পাদক পদে লাল মিয়া নির্বাচিত হন।

গঠিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।

এর আগে, ডেকোরেটর মালিক সমিতির সাবেক সভাপতি এন্তাজ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী শাখার সভাপতি ও ডেকোরেটর মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম সারওয়ার স্বপন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সহ-সভাপতি নন্দ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার পিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য হাফিজুর রহমান হাফিজ ও আদনান হোসেনসহ সাধারণ সদস্যবৃন্দ।

সোনালী/জগদীশ রবিদাস