ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী

  • আপডেট: Tuesday, October 6, 2026 - 11:10 pm

রুয়েট প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাতজন শিক্ষার্থী।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ২০১৯ থেকে ২০২১ সালের একাডেমিক পারফরম্যান্স যাচাই-বাছাই শেষে মনোনীত মোট ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকায় রুয়েটের এই সাতজন স্থান পেয়েছেন।

মনোনীত শিক্ষার্থীদের মধ্যে ২০১৯ সালের তিনজন, ২০২০ সালের একজন এবং ২০২১ সালের তিনজন শিক্ষার্থী রয়েছেন।

২০১৯ সালের জন্য মনোনীত সাবেক তিন শিক্ষার্থী হলেন—পুরকৌশল বিভাগের সুমাইয়া তাবাসসুম, যন্ত্রকৌশল বিভাগের মিফতাহুল মবিন চৌধুরী এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের মহিউদ্দিন আহমেদ। ২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী তামান্না সুলতানা স্বর্ণা।

এছাড়া ২০২১ সালের জন্য মনোনীত তিন শিক্ষার্থী হলেন—মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহিনুর আলম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের মাইনুল ইসলাম এবং নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের জাহিদ হাসান।

এদিকে শিক্ষার্থীদের এমন গৌরবময় অর্জনে রুয়েট পরিবারের পক্ষ থেকে তাঁদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

সোনালী/জগদীশ রবিদাস