ঢাকা | অক্টোবর ৬, ২০২৬ - ১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

চারঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট: Monday, October 5, 2026 - 10:43 pm

চারঘাট প্রতিনিধি: চারঘাটে প্রতিবন্ধী এক তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। গত শনিবার উপজেলার রায়পুর খাঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার দুপুর ১২টার দিকে অসুস্থ অবস্থায় তরুণীকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এর আগে তরুণীর মা বাদী হয়ে চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী। এ সময় ওই ব্যক্তি তাকে জোর করে পাশের হলুদের জমিতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে হলুদের জমি থেকে তরুণীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুন নূর বলেন, তরুণীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।