ঢাকা | অক্টোবর ৪, ২০২৬ - ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ

  • আপডেট: Saturday, October 3, 2026 - 10:47 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নগরীর শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

শনিবার সন্ধ্যায় নগর ভবনে এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন, অবকাঠামোগত বিভিন্ন বিষয় এবং মহলদারপাড়া এলাকার নাগরিক সমস্যা ও নানা সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে তারা এলাকার বিভিন্ন সমস্যা সমাধান ও মসজিদের সার্বিক উন্নয়নে রাসিক প্রশাসকের জরুরি সহযোগিতা কামনা করেন।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এ সময় শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আজিমুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও কোষাধ্যক্ষ রুহুল আমিনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।