ঢাকা | অক্টোবর ৪, ২০২৬ - ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ‘বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসব’ অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, October 3, 2026 - 10:46 pm

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, সাংস্কৃতিক প্রতিভা, আত্মবিশ্বাস ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসব-২০২৬’।

শনিবার রাজশাহীর নাইস কনভেনশন সেন্টার ও হযরত শাহ মখদুম ঈদগাহ ময়দানের উত্তর পাশের ঈদগাহ রোডে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে পিস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। কোরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিন।

পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক  আলাউদ্দিনের সভাপতিত্বে এবং চেয়ারম্যান ডা. এম. মুর্শেদ জামান মিঠার স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জহুর আলী, ইসলামিক ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফাতিমা সিদ্দিকা, সাবরিনা শারমিন বনি এবং পিস স্কুল অ্যান্ড কলেজের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. জহিরুল ইসলাম ফারুক।

দিনব্যাপী আয়োজনে উদ্বোধনী বক্তব্য, স্লাইড-শো, পুরস্কার বিতরণীর পাশাপাশি শিক্ষার্থীরা ইসলামী গান, নাতে রাসুল, হাদিস উপস্থাপন, কবিতা আবৃত্তি, একক অভিনয়, কোরিওগ্রাফি, ‘চবধপব ঝড়হম’ এবং বাংলা, ইংরেজি ও আরবি—তিন ভাষায় বক্তব্য পেশ করে। উৎসবে বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে হজ ও জানাজা বিষয়ে শিক্ষামূলক প্রতীকী প্রদর্শনী।

বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশের জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের সমন্বয় অত্যন্ত জরুরি।

সোনালী/জগদীশ রবিদাস