ঢাকা | অক্টোবর ৪, ২০২৬ - ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী রেঞ্জ ও আরএমপির অভিযানে গ্রেপ্তার ১০৭, ককটেল ও মাদক উদ্ধার

  • আপডেট: Saturday, October 3, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগ ও মহানগরীজুড়ে পুলিশ ও ডিবির পৃথক অভিযানে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার পুলিশ সূত্রে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জ ও মহানগরী (আরএমপি) পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।

রাজশাহী রেঞ্জ পুলিশ পরিচালিত ১৪৫টি অভিযানে মোট ৮০ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ১১টি অবিস্ফোরিত ককটেল, ককটেল সদৃশ বস্তু, ১ গ্রাম হেরোইন, ৩১৭ পিস ইয়াবা, ২৯৮ পিস ট্যাপেন্টাডল ও ৯৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ২৪ ঘণ্টায় ৫৮টি মামলা নথিভুক্ত হলেও চুরি, ডাকাতি বা সাইবার অপরাধের মতো ঘটনা ঘটেনি।

অন্যদিকে, রাজশাহী মহানগরীতে ডিবিসহ বিভিন্ন থানার পৃথক অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা, নগদ টাকা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এছাড়া নগরীর দামকুড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযানে ২২ পিস ইয়াবাসহ ২ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।