রংপুর বিভাগীয় সমিতির উদ্যোগে ‘ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, আত্ম উন্নয়ন, দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে রাজশাহীতে ‘ক্যারিয়ার ভাবনা: আত্মউন্নয়ন, সাফল্য ও প্রস্তুতি’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় নগরীর শাহ্ মখদুম কলেজে রংপুর বিভাগীয় সমিতি, রাজশাহী এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ও রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মতিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ ম সাজুর সূচনামূলক বক্তব্যে অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার।
রাবির পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনিরা জান্নাতুল কোবরার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আলোচকগণ শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও কর্মক্ষেত্রে সফলতার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে শিক্ষার্থীরা তাদের প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচকদের কাছ থেকে নানা বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ গ্রহণ করেন।










