ঢাকা | অক্টোবর ৪, ২০২৬ - ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম

নওহাটার বাগসারায় রাস্তার গাছের ডালপালা কেটে সাবাড়

  • আপডেট: Saturday, October 3, 2026 - 10:27 pm

স্টাফ রিপোর্টার: তানোর বায়া সড়কের নওহাটার বাগধানী থেকে বাগসারা এলাকায় রাস্তার ধারের গাছের ডালপালা অনুমতি ছাড়ায় কেটে সাবাড় করা হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

রাস্তার চলমান কাজের কোন অগ্রগতি নেই কিন্তু উন্নয়ন কাজ চলাকালীন কোনো ধরনের অনুমতি ছাড়াই রাস্তার পাশের সরকারি গাছগুলোর ডালপালা নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। পরিবেশ ধ্বংস ও সরকারি সম্পত্তি বিনষ্ট করার এই ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কযেকদিন থেকে পবা উপজেলার তেঘোর নওদাপাড়া এলাকার ওয়াহাব আলীর ছেলে তহির উদ্দিন এসব গাছের ডালপালা কাটার নামে পুরো গাছ ন্যাড়া করে ফেলছেন। আইন অনুযায়ী সরকারি সম্পত্তি বা গাছ কাটার ক্ষেত্রে নির্দিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়ার স্পষ্ট বিধান রয়েছে। কিন্তু কোনো তোয়াক্কা না করেই সংশ্লিষ্ট নিয়মনীতি লঙ্ঘন করে এই ডালপালা কাটার মহোৎসব চলছে। এতে একদিকে যেমন এলাকার প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে।

পরিবেশকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকদের মতে, এই ধরনের বেআইনি কর্মকাণ্ড রোধ করা এবং দ্রুত প্রতিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সংবেদনশীল এই পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সোনালী/জগদীশ রবিদাস