ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ১১:১২ অপরাহ্ন

শিরোনাম

লালপুরে অনলাইন প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • আপডেট: Saturday, October 3, 2026 - 10:25 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণামূলক ভাবে অর্থ আত্মসাৎ চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাত ১ টার দিকে মনিহারপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালান। সেখানকার একটি টিনশেড ঘর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সাথে জড়িত ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেন অভিযানিক দলটি।

গ্রেপ্তারকৃতরা হলেন— লালপুরের মনিহারপুর গ্রামের মোমিন আলী (২৫) ও শিহাব উদ্দিন (১৯) এবং বাঘা থানার সুলতানপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৬)।

এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস