ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থী বাদ দেওয়ার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

  • আপডেট: Friday, October 2, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: ৪৯তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত গেজেট থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের বাদ দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

গত বৃহস্পতিবার নগরীর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ প্রতিবাদ জানান রাকসু প্রতিনিধিরা। মানববন্ধনে বক্তারা সরকারের সংশ্লিষ্ট সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।

মানববন্ধনে রাকসুর প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে, যা মূলত দলীয়করণের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। মেধার সঠিক মূল্যায়ন করে বাদ পড়া শিক্ষার্থীদের দ্রুত চাকরিতে নিয়োগ দেওয়ার জোর দাবি জানান তারা।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তীর্ণ হয়েও যারা বিসিএস ক্যাডার হওয়া থেকে বঞ্চিত হয়েছেন, তাদের অবিলম্বে নিয়োগ না দিলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র রূপ নেবে।