ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম

লালপুরে বিষ দিয়ে ৩ বিঘা জমির ধান নষ্টের অভিযোগ

  • আপডেট: Friday, October 2, 2026 - 10:17 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের প্রায় তিন বিঘা জমির ইরি-বোরো ধান আগাছা নাশক বিষ দিয়ে নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এতে ওই কৃষকের প্রায় ২ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

উপজেলার বড়বাদকয়া মৌজায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রহিমপুর গ্রামের কৃষক দাউদ ও মোজাম্মেল বড়বাদকয়া মৌজায় তাদের জমিতে ইরি-বোরো ধানের আবাদ করেছিলেন। কিন্তু জমিজমা নিয়ে উপজেলার জনৈক ব্যক্তির সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ভুক্তভোগী মোজাম্মেল অভিযোগ করে বলেন, “পূর্বশত্রুতার জেরে গত বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের লোকজন আমাদের ক্ষতি করার উদ্দেশ্যে জমির ধানে আগাছা দমনের বিষ স্প্রে করে। এতে প্রায় তিন বিঘা জমির সব ধান নষ্ট হয়ে গেছে।

আমরা এখন ক্ষতিগ্রস্থ ও হতাশ হয়েছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। এ ঘটনায় লালপুর থানায় মামলা রজু প্রক্রিয়াধীন আছে বলে ক্ষতিগ্রস্থ কৃষক মোজাম্মেল জানান।

সোনালী/জগদীশ রবিদাস