ঢাকা | অক্টোবর ১, ২০২৬ - ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুলেন্স উপহার দিল ছাত্রশিবির

  • আপডেট: Wednesday, September 30, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চিকিৎসাসেবার মান বাড়াতে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে একটি আধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন ছাত্রশিবির নেতারা। চাবি হস্তান্তরকালে উপস্থিত রাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম ও উপ-উপাচার্যবৃন্দ প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল এবং রাকসু ভিপি ও শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ বলেন, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও শিক্ষার্থীদের সার্বিক স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করেই এই উপহার দেয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুততম সময়ে মেডিকেল সেন্টারটিকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরিত করবে।

অ্যাম্বুলেন্স গ্রহণ করে ডা. মাফরূহা সিদ্দিকা লিপি জানান, জরুরি প্রয়োজনে রামেক হাসপাতালে রোগী পরিবহনে যে শয্যা ও যান সংকট তৈরি হতো, চালক নিয়োগের মাধ্যমে নতুন এই অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় সেই সমস্যার কার্যকর সমাধান হবে।

সোনালী/জগদীশ রবিদাস