ঢাকা | সেপ্টেম্বর ৩০, ২০২৬ - ১১:০০ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে লাজফার্মার ৮ পণ্য জব্দ, চালের এজেন্সিকে জরিমানা

  • আপডেট: Wednesday, September 30, 2026 - 10:12 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য বিক্রি ও আমদানিকারকের যথাযথ তথ্য না থাকার অপরাধে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানা এবং লাজফার্মার আট ধরনের পণ্য জব্দ করেছে বিএসটিআই সামারি ট্রায়াল কোর্ট।

বুধবার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সল তারেকের নেতৃত্বে এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় নগরীতে এই অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, নগর ভবন রোডের নিউ ভাই ভাই রাইস এজেন্সিকে মোড়কজাতকরণ সনদ ছাড়া চাল বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সকল চাল সরবরাহকারীর কাগজপত্র অফিসে জমার নির্দেশ দেওয়া হয়।

একই অভিযানে লাজফার্মা লিমিটেডে পারফিউম ও সুইট চিলি সসসহ ৮টি আমদানিকৃত পণ্যের গায়ে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় সেগুলো জব্দ করা হয়।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হাকিম জানান, লাজফার্মা কর্তৃপক্ষকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে বিএসটিআই কার্যালয়ে উপস্থিত হয়ে এসব পণ্যের সপক্ষে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস