রাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।
রোববার দুপুরে সম্পাদনা পর্ষদের সভাপতি ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের নিকট এই প্রতিবেদন হস্তান্তর করেন। পরে উপাচার্য আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনের পাঠ উন্মোচন করেন।
প্রতিবেদন গ্রহণ করে উপাচার্য সম্পাদনা পর্ষদের সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান এবং আগামীতে এই বার্ষিক প্রতিবেদনকে আরও তথ্যবহুল ও সমৃদ্ধ করার পরিকল্পনার কথা জানান। প্রতিবেদন হস্তান্তরকালে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১০ সদস্যবিশিষ্ট সম্পাদনা পর্ষদের সম্পাদিত এই বার্ষিক প্রতিবেদনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা, একাডেমিক প্রকাশনা, গবেষণা প্রকল্প, বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ নানা আনুষঙ্গিক তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।











