ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ১:০৬ পূর্বাহ্ন

সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত নির্বাহী ফোরামের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, September 20, 2026 - 10:54 pm

স্টাফ রিপোর্টার: আবহমান স্মৃতিচারণ ও হৃদ্যতার মধ্য দিয়ে রাজশাহীর সীমান্তে অবকাশে অনুষ্ঠিত হলো সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত নির্বাহী ফোরাম, রাজশাহী বিভাগীয় ইউনিটের বার্ষিক প্রীতি সম্মেলন ও মিলনমেলা-২০২৬।

গত শনিবার সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সংগঠনের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী অবসরপ্রাপ্ত জিএম আ ফ ম আলী আসগার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিইও অ্যান্ড এমডি আতাউর রহমান প্রধান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ডিএমডি ড. এম এ ইউসুফ খান, সংগঠনের মহাসচিব মো. মাহফুজুর রহমান ও অবসরপ্রাপ্ত জিএম খলিলুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় ইউনিটের সদস্য সচিব আশরাফুল জাহাঙ্গীর। এছাড়া বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরেন সংগঠনের সাবেক নির্বাহী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।

সম্মেলনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মরহুম ডিজিএম বীর মুক্তিযোদ্ধা নজরুলের পরিবাারের হাতে মরণোত্তর সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে ব্যাংকের প্রবীণ কর্মকর্তা অবসরপ্রাপ্ত জিএম খলিলুর রহমানকে বিশেষ সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

অবসরপ্রাপ্ত ডিজিএম ফরিদ আহমেদের একক সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সংস্কৃতি পর্ব উপভোগ্য হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওসমান গনি ও মনোয়ার হোসেন সেলিম।

সোনালী/জগদীশ রবিদাস