ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৬ - ১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সাক্ষাৎ

  • আপডেট: Wednesday, September 16, 2026 - 10:23 pm

স্টাফ রিপোর্টার:  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে রুয়েট উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের ডিন ও কর্মকর্তা প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে উপাচার্য রুয়েটের বর্তমান শিক্ষা কার্যক্রম, গবেষণা প্রকল্প, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে রুয়েটের ভূমিকার প্রশংসা করেন। তিনি আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সাক্ষাৎ অনুষ্ঠানে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আশরাফ উদ্দিনসহ বঙ্গভবন ও রুয়েটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।