ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৬ - ১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

গবেষণায় সহযোগিতা বাড়াতে রাবিতে ইন্দোনেশীয় প্রতিনিধিদল

  • আপডেট: Wednesday, September 16, 2026 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ইন্দোনেশীয় দূতাবাসের একটি প্রতিনিধিদল।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে ৫ সদস্যের এই প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে ইন্দোনেশীয় দলের নেতৃত্বে ছিলেন দূতাবাসের রাজনৈতিক বিষয়ক মিনিস্টার কাউন্সেলর আহমদ সায়ফুদ্দিন। সভায় রাবি উপাচার্য ইন্দোনেশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে রাবির পারস্পরিক যৌথ একাডেমিক কর্মসূচি শুরুর আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধিদল উপাচার্যের এই প্রস্তাবকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

রাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ জানান, আন্তর্জাতিক শিক্ষার উপযোগী পরিবেশ ও অবকাঠামো রাবিতে বিদ্যমান রয়েছে। অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম, প্রক্টর, ছাত্র-উপদেষ্টাসহ বিভিন্ন অনুষদের ডিন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপাচার্য অভ্যাগত অতিথিদের হাতে বিশ্ববিদ্যালয়ের স্মারক ক্রেস্ট তুলে দেন।