ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৬ - ১২:৩৯ পূর্বাহ্ন

বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি হাসেন আলী সম্পাদক হাজী মালেক

  • আপডেট: Tuesday, September 15, 2026 - 10:02 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিসিক শিল্প মালিক সমিতির (বিএসএসএমএস) ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসেন আলী সভাপতি ও হাজী আব্দুল মালেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৯) ২১ পদের বিপরীতে ২১টি মনোনয়নপত্র দাখিল ও বাছাই শেষে সকল মনোনয়নপত্র বৈধ বিবেচিত হওয়ায় এবং কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মনোনয়পত্র দালিখকারী প্রার্থীদের বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীরা হলেন, হাসেন আলী সভাপতি, সাজ্জাদ আলী সহ-সভাপতি, নিলুফা ইয়াসমিন সহ-সভাপতি, শাকিলুর রহমান সহ-সভাপতি, হাজী আব্দুল মালেক সাধারণ সম্পাদক, শাহিনুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, রফিক হাসান লালচান সাংগঠনিক সম্পাদক, আব্দুল গণি কোষাধ্যক্ষ, আমিনুল ইসলাম প্রচার সম্পাদক, রেজাউল করিম রাজা প্রকাশনা সম্পাদক, হাফিজ উদ্দিন দপ্তর সম্পাদক, নির্বাহী সদস্য হাজী লিয়াকত আলী, তোহরুল ইসলাম, আব্দুর কাদের মুন্না, আমিনুল ইসলাম বাবু, নাজমুল হক নান্টু, সেলিম আল রাহী, মাহাবুব আলম, হাজী ইব্রাহিম শাহ চৌধুরী, ফায়সাল হোসেন ও জাকির হোসেন।

চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ২২ সেপ্টেম্বর সকাল ১১টায়। নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু এবং নির্বাচন কমিশন সদস্য হিসেবে অ্যাডভোকেট নুর-এ কামরুজ্জামান ইরান নির্বাচন পরিচালনা করেন।